📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গুজরাতে কাজে গিয়ে রহস্যমৃত্যু পশ্চিমবঙ্গের বাসিন্দার। আমদাবাদের হোটেলে একটি ঘরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত সোনামণি বৈরাগ্যর বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকায়।আমদাবাদের হোটেলেই ওয়েটার হিসেবে কাজ করতেন তিনি। আত্মহত্যা করেছেন ওই মহিলা, ফোনে পরিবারকে জানায় হোটেল কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। সঠিক তদন্তের দাবিতে নাদনঘাট থানার দ্বারস্থ হয়েছে মৃত মহিলার পরিবার। স্থানীয় সূত্রে খবর, আর্থিক অনটনের কারণে হোটেলে ওয়েটারের কাজে গেছিলেন ওই মহিলা। দেড় বছর ধরে আমদাবাদের ওই হোটেলে কাজ করছিলেন সোনামণি বৈরাগ্য।
গুজরাতে কাজে গিয়ে রহস্যমৃত্যু পশ্চিমবঙ্গের বাসিন্দার, হোটেলের ঘরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার !

