আটকে রেখেছিল মমতার সরকার! মোদির স্বপ্নের ‘সূর্যঘর’ যোজনায় জুড়ল বাংলা, বড় ঘোষণা শুভেন্দুর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কেন্দ্র-রাজ্যের টানাপোড়েন দীর্ঘদিন কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’ (Surya Ghar Yojana) থেকে বঞ্চিত ছিল বাংলার মানুষ। একাধিক পরিবার আবেদন করলেও ভর্তুকির টানা পাননি। ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই মোদি সরকারের এই গুরুত্বপূর্ণ যোজনায় জুড়ল বাংলা। মঙ্গলবার নবান্ন থেকে এই প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যম্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, প্রথম পর্যায়ে ১৮০০ পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আগামীদিনে আরও বেশি সংখ্যক মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা পান, সেটাই লক্ষ্য বলেও জানালেন শুভেন্দু। পাশাপাশি অসহযোগিতা নিয়ে তুলোধোনা করলেন মমতা সরকারকেও।