পিকনিকে এসে রহস্যজনক মৃত্যু, দেহ রাস্তায় ফেলে পালানোর অভিযোগ সঙ্গীদের বিরুদ্ধে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পিকনিকে এসে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত ঘাসিয়াড়া এলাকায়। অভিযোগ, পিকনিকে আসা সঙ্গীর মৃত্যু হলে তাঁর দেহ রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করেন সঙ্গীরা।