📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বছরের শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শীতের। নতুন ইংরেজি বছরের প্রথম দিনে তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ১৮ বছরের মধ্যে বৃহস্পতিবারই শীতলতম ১ জানুয়ারির রেকর্ড গড়ল কলকাতা। শুধু মহানগরী নয়, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই মোটের উপরে একই অবস্থা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা সিঙ্গল ডিজিটে।
শীতে জবুথবু শহর কলকাতা, নতুন বছরের প্রথম দিনের তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস

