
অবহেলিত সুন্দরবনের উন্নয়ন করতে চাই: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি : শনিবার কাকদ্বীপ স্টেডিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করতে এসেছি। অবহেলিত সুন্দরবনের উন্নয়ন করতে চাই। বিগত সরকার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। মাত্র ২০০ কোটির কাজ হয়েছে। ৮০ শতাংশ টাকা চুরি হয়ে গিয়েছে। নতুন সরকার ১২০০শো কোটি টাকা বরাদ্দ করেছে।’

