📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডার্ক ওয়েবে পাওয়া একটি তথ্যভান্ডার খতিয়ে দেখতে গিয়ে ৩,৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সন্ধান পেয়েছে ব্যাঙ্ক। এগুলি ব্যবহার করে গ্রাহকদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা চালানো হতে পারে বলে আশঙ্কা
গ্রাহকরা কী করবেন?
এসবিআই জানিয়েছে, এই ঘটনায় তাদের স্বাভাবিক ব্যাঙ্কিং পরিষেবা, লেনদেন বা কাজকর্মে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। তবু গ্রাহকদের সতর্ক থাকা জরুরি।
কাউকে কখনও ওটিপি, পিন বা পাসওয়ার্ড জানাবেন না।
অচেনা নম্বর থেকে আসা ফোন, মেসেজ বা লিঙ্কে বিশ্বাস করবেন না।
নিয়মিত ব্যাঙ্কের লেনদেন খতিয়ে দেখুন এবং SMS ও ইমেল অ্যালার্ট চালু রাখুন।
নিজের নামে অচেনা ঋণ বা ক্রেডিট কার্ড রয়েছে কি না, ক্রেডিট রিপোর্ট দেখে নিন।
সন্দেহজনক লেনদেন হলে দ্রুত SBI-র সরকারি চ্যানেলে যোগাযোগ করুন। সাইবার প্রতারণার শিকার হলে ১৯৩০
নম্বরে ফোন করুন অথবা cybercrime.gov.in-এ অভিযোগ জানান।

