📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রচলিত আইনে জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সংস্থান থাকলেও, ভারতীয় জনতা পার্টি সব সময়েই বলপূর্বক ধর্মান্তরণের ক্ষেত্রে কড়া পদক্ষেপের পক্ষে। শুক্রবার মুখ্যমন্ত্রীর গলাতেও সেই সুরই শোনা যায়। এর সঙ্গেই তিনি যোগ করেন ‘লভ-জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’-ও বরদাস্ত করা হবে না। বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাত এবং উত্তরাখণ্ডে ইতিমধ্যেই চালু হয়েছে ধর্মান্তরণ নিয়ে কঠোর আইন। দু’টি আলাদা ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই আইনগুলিতে। এ রাজ্যেও বিজেপির অভিযোগ, বিয়ের নামে বা ব্যক্তিগত সম্পর্কের আড়ালে পরিকল্পনামাফিক প্রতারণা করে ধর্মান্তরণ করা হচ্ছে, যা বিজেপি ‘লভ-জিহাদ’ নামে অভিহিত করে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের এই ধর্মান্তরণ সংক্রান্ত আইন শীর্ষ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। অন্য দিকে, অসমেও হিমন্ত বিশ্বশর্মা সরকার অভিন্ন দেওয়ানি বিধির মধ্যেই দুই আলাদা ধর্মাবলম্বীর বিয়ের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সংস্থান তৈরি করেছে।
‘লভ’ হোক বা ‘ল্যান্ড’ জিহাদ! বরদাস্ত করবে না সরকার, ধর্মান্তরণ রুখতেও কঠোর আইন, ঘোষণা শুভেন্দু অধিকারীর

