রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য বাজেটে একের পর এক চমক দিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। পরিবহন থেকে শুরু করে মহিলা সংরক্ষণ, কৃষি থেকে শুরু করে DA, শূন্যপদে নিয়োগ.. এই সমস্ত বিষয় নিয়েই বড় ঘোষণা করলেন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। আর এবার, মদের দোকান নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। কোনও ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে, খোলা যাবে না কোনও মদের দোকান। এই ৩টি জায়গার ১ কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকানকে লাইসেন্স দেওয়া হবে না। এখানেই শেষ নয়, অর্থমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ১ কিমি’-এর বদলে কমিয়ে করা হল, ৫০০ মিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *