‘বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, প্রতিষ্ঠিত চোর সেটাও প্রমাণ করব!’ মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মমতাকে নিশানা করে শুভেন্দু আরও বলেন, ‘আর একজন বলছেন ফিরে আসব৷ সবাই নাকি চোর ওদিকে চলে গেছে ওদিকে৷ সমর মুখার্জী, বিপ্লব মিত্র, গোলাম রব্বানি- সবাই চোর৷ কী রুচি, এ সব ভাষা৷ এত বড় নেত্রী ২০১৪ সালে বিজেপি-র কিছুই ছিল না৷ তখনও দক্ষিণ কলকাতায় তথাগত রায় প্রার্থী হয়েছিলেন৷ আপনি নিজের পাড়ার বুথ মিত্র ইন্সস্টিটিউচে হেরেছিলেন৷ পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করে যারা তাঁরাও চোখ মারে৷ আবার ফুটানি, ইন্টারন্যাশনাল লিডার৷ ২২ সালে আমাকে বলেছিল নিজের ওয়ার্ডে জিততে পারে না৷ ভগবানের এমন মার যে এবার নিজের পাড়ায় মিত্র ইন্সস্টিটিউটে চারটি বুথেই হেরেছেন৷ ৭৩ নম্বর ওয়ার্ডে চার হাজার ভোটে হেরেছেন৷ আপনি জননেত্রী ছিলেন, যখন অটলজির আশীর্বাদ আপনার মাথার উপরে ছিল৷ আপনি দুটি পিলারের উপরে দাঁড়িয়েছিলেন৷ পুলিশ আর প্যাঁক প্যাঁক৷ এখন কোনওটাই নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *