
নিজস্ব সংবাদদাতা, Todays Story : জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লির রামলীলা ময়দানে সভা করে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ১৯৮৪ সালে যে দিনে শিখ বিরোধী হিংসা ছড়িয়ে পড়েছিল, সেই দিনেই কেন বিরোধীরা এই কর্মসূচির আয়োজন করল, তা নিয়ে তোপ দাগে বিজেপি। ‘ইন্ডিয়া’র সমাবেশের পাল্টা মিছিলও করে তারা।

