📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বিধানসভায় পেশ হল বহুচর্চিত বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি বিল। পাশ হলে ‘পরিকাঠামো উন্নয়ন এবং উন্নতমানের’ শিক্ষা পৌঁছে দিতে এক বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপককে অন্যত্র বদলি করতে পারবে রাজ্য সরকার। যদিও সমালোচকদের একাংশের বক্তব্য, আসলে আইন হাতিয়ার করে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা খর্ব করা হচ্ছে। বদলের অছিলায় ‘প্রতিবাদীদের’ সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পালটা অধ্যাপকদের একাংশের কথায়, দীর্ঘদিন ধরে ‘রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়’ একশ্রেণির অধ্যাপক বিশ্ববিদ্যালয়গুলোতে মৌরসীপাট্টা কায়েম করেছেন। এই ঘুঘুর বাসা ভাঙা দরকার।
বিধানসভায় পেশ বহুচর্চিত ‘অধ্যাপক বদলি’ বিল, বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ‘খর্ব’ নিয়ে শঙ্কা বিরোধীদের

