📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) । সেই উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড় । বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ মন্দির খোলা হয় । তার পরে স্নান করানো হয় । হয় মঙ্গলারতি । ভোর ৪টে থেকে ভক্তদের জন্য মায়ের মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে । দুপুরে ১ ঘণ্টার জন্য মন্দির বন্ধ থাকবে ।দুপুরের খাবারে থাকবে খিচুড়ি, সাদা অন্ন, বলিদানের মাংস, শোল মাছ পোড়া, পাঁচ থেকে সাত রকমের মাছ, চাটনি, পায়েস, মিষ্টি দিয়ে রাজকীয় ভোগ । সন্ধ্যায় মায়ের সন্ধ্যারতি হবে । সারারাত মায়ের মন্দির খোলা থাকবে ভক্তদের জন্য ।
বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা । পূজার্চনা ও নানা বৈদিক ক্রিয়াকর্মে কুশ অতি পবিত্র ও প্রয়োজনীয় উপাচার । যজ্ঞ থেকে শ্রাদ্ধ, তর্পণ থেকে নিত্য়পুজো – নানা ধর্মীয় অনুষ্ঠানে কুশের ব্য়বহার বহুকাল ধরে প্রচলিত । এই কুশকে কেন্দ্র করেই ভাদ্র মাসের অমাবস্য়ার একটি বিশেষ নাম – কৌশিকী অমাবস্য়া ।

