📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডিআর সংক্রান্ত নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ২৯ মে। তাতে জানানো হয়েছে, কোনও কর্মী বা পেনশনভোগীর মৃত্যু হলে বকেয়া ডিআর পাবেন তাঁদের মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারী। সরকারি পর্যবেক্ষণে দেখা গিয়েছে, বকেয়া অর্থ বিতরণের সময় বহু ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগী ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। সেই সব ক্ষেত্রে অর্থপ্রদানের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছিল। এই সমস্যা দূর করতে নতুন গাইডলাইন চালু করা হয় আগেই।
পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দিতে শুরু করল শুভেন্দুর সরকার! পাবেন মৃত কর্মীর আইনগত উত্তরাধিকারীও

