পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা অনুদান, ঘোষণা শুভেন্দুর, না-নিতে অনুরোধ বড় পুজোকে! নিষিদ্ধ করলেন ডিজে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এ বছরের দুর্গাপুজোয় সরকারি অনুদানের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক লক্ষ টাকা করে অনুদান পাবে তারা, সোমবার এমনটাই জানান তিনি। তবে সেই সঙ্গে বড় পুজোর কমিটিগুলির কাছে তাঁর অনুরোধ, তারা যেন সাহায্য না নেয়। সেই সঙ্গে গোটা রাজ্যেই পুজো কমিটিগুলিকে বিদ্যুতের জন্য কোনও মূল্য দিতে হবে না, আশ্বাস দিয়েছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পুজোর সময় রাজ্যের কোথাও ডিজে বাজানো যাবে না। হবে না কার্নিভালও। অষ্টমীর দিন মদের দোকান বন্ধ থাকবে। বন্ধ থাকবে পানশালাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *