📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগেও একাধিকবার তিনি অভিযোগ তুলেছিলেন, বিগত তৃণমূল সরকারের আমলে সামাজিক ভাতাগুলির প্রাপক তালিকায় বিস্তর গোঁজামিল ছিল, ঘনিষ্ঠজনদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ভুয়ো তালিকা বানানো হয়েছিল। এবার ঠিক সেই অভিযোগেই আগেকার প্রাপক তালিকা বাতিল করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আগে আমরা অনেক জায়গায় দেখেছি, একজন পুরুষ স্বামীহীন ভাতা পাচ্ছেন। এমনটা তো চলতে পারে না। আমরা তাই আগের সরকারের ওয়েটিং লিস্ট বাতিল করে নতুন করে তালিকা তৈরি করব। আমি চাই, যাঁরা আমাদের জনকল্যাণ শিবিরে এসে নাম লিখিয়েছেন, তাঁদের আবেদন, নথি যাচাই করে অগ্রাধিকারের ভিত্তিতে আগে ভাতা দেওয়া হোক। আমরা আবার গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় ২ দিন ধরে জনকল্যাণ শিবির করব। সেখানে এসে আপনারা নাম লেখান। এছাড়া ‘আপনার সরকার আপনার পাশে’ নামে কর্মসূচিও হবে। সেখানেও আবেদন করতে পারবেন।”
গোঁজামিলে ভর্তি! তৃণমূল আমলের বার্ধক্য-বিধবা-দিব্যাঙ্গ ভাতার তালিকা বাতিল শুভেন্দুর

