দুবাইতে গ্রেপ্তার মহাদেব বেটিং অ্য়াপ-এর কো-প্রোমোটার রবি উপ্পল

নিজস্ব সংবাদদাতা, Todays Story : ‘মহাদেব অনলাইন বেটিং অ্যাপ’-এর কো প্রোমোটার রবি উপ্পল গ্রেপ্তার। সংযুক্ত আরব আমিরশাহীতে সম্প্রতি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, রবিকে প্রত্যর্পণের চেষ্টা করছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সম্প্রতি ওমান থেকে সিবিআই-এর একটি দল রবির বন্ধু এবং মহাদেব অনলাইন বেটিং অ্য়াপ-এক প্রোমোটার সৌরভ চন্দ্রাকরকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ১ নভেম্বর ভারতে ফিরিয়ে এনেছে। তার পরেই রবিকে গ্রেপ্তার করতে সক্রিয় হন দুবাইয়ের কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিসও জারি হয়েছিল। সিবিআই এবং ইডি-র অফিসাররা রবি উপ্পলকে ভারতে ফেরাতে তৎপরতা শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *