তিব্বতের আফটার শক?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৩ ঘণ্টা ২২ মিনিটে ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও চিন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭ থেকে ৪.৯। শুক্রবার ভোর ২টো ৪৩ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের সিমলায়। কম্পনের মাত্রা ছিল ২.৭। মাটির পাঁচ কিলোমিটার গভীরে ছিল কম্পন। ওই ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতিও হয়নি। দ্বিতীয় ভূমিকম্প হয় পাকিস্তানে, ভোর ৪টে ৫৬ মিনিটে। কম্পনের মাত্রা ছিল ৪.৯। এপিসেন্টার ছিল মাটির ১৫ কিলোমিটার গভীরে। ভোর ৫টা ৫৪ মিনিটে আফগানিস্তানে ৪.১ মাত্রায় কম্পন অনুভূত হয়। সকাল ৬টা ৫ মিনিটে চিনের তিব্বত অঞ্চলে যে কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৪। পাকিস্তান, আফগানিস্তান ও চিনের তিব্বত অঞ্চেলর কম্পনেও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যাতেই তিব্বতে ৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। ভারত-সহ চার দেশে শুক্রবারের কম্পন আফটার শক বলে জানিয়েছে বিভিন্ন সিসমোলজি সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *