📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে বাধা হতে পারে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে অতি গভীর নিম্নচাপ। সোমবার সন্ধ্যার মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘আকভান’। এর প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলবর্তী একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা বিঘ্নিত হতে পারে।
জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর চোখরাঙানি

