একই দিনে ৩ জায়গায় তলব টুলু মণ্ডলকে

নিজস্ব সংবাদদাতা, Todays Story : একই দিনে ৩ জায়গায় তলব টুলু মণ্ডলকে। আজ সিউড়ি থানা, মহম্মদবাজার থানা ও ভবানীভবনে তলব পাথর ব্যবসায়ীকে। আজ ভবানীভবনে হাজিরা দিতে যাচ্ছেন না টুলু মণ্ডল। ‘বীরভূমের ২টি থানায় হাজিরা দেওয়ার পর একই দিনে ভবানীভবনে যাওয়া সম্ভব নয়। ২৭ নভেম্বর ভবানীভবনে ডাকা হোক তাঁকে’, আইনজীবী মারফৎ আর্জি টুলু মণ্ডলের। সকালে বেআইনি পাথর খাদান মামলায় তলব সিউড়ি থানায়। আত্মীয়ের বাড়ি থেকে টাকা-সোনা উদ্ধারের মামলায় দুপুরে তলব মহম্মদবাজার থানায়। আবার, রাজারহাটে গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় এদিনই দুপুরে তলব টুলু মণ্ডলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *