২১ জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ মুখ্যমন্ত্রীর, মমতাকে ‘বিশ্বাসঘাতক’ বলে শহিদ পরিবারদের ক্ষতিপূরণ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী জানান, কমিশনের রিপোর্টে মোট ৪৪ জনকে তলব করার কথা উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বিমান বসু, সোমেন্দ্রনাথ মিত্র, প্রদীপ ভট্টাচার্য, মদন মিত্র, সৌগত রায়দের মত প্রবীণ রাজনীতিক এবং মণীশ গুপ্ত, এন কৃষ্ণমূর্তি, তুষারকান্তি তালুকদারের মত পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তারা থাকলেও খোদ মমতা বন্দোপাধ্যায়কে তলব করা হয়নি। অথচ তিনিই ছিলেন সে দিনের আন্দোলনের মূল নেত্রী। তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতার ডাকেই সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান হয়েছিল।