সেই ২১ আর এই ২১! ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বছর বছরের চেনা ছবি উধাও, সচল সড়ক, খোলা দোকানপাট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত বারও ২১ জুলাই আয়কর ভবন সংলগ্ন রাস্তার একপাশে প্যান্ডেল বাঁধা হয়েছিল ‘মিডিয়া সেন্টার’-এর জন্য। আগের রাত থেকে সেখানে কাজ চলত। ওই চত্বরে সাবির আহমেদের দোকান। মোবাইলের ব্যাককভার, গ্লাস, ইয়ারফোন ইত্যাদি বিক্রি করেন তিনি। অন্যান্য বার এই দিনে তাঁকে দোকান বন্ধ রাখতে হত। এ বার সাবিরের দোকান খোলা। সকালে দোকানে বসেছেন সাবির নিজেই। ওই দোকানির কথায়, ‘‘অন্য বার এই তারিখে ব্যবসা বন্ধ থাকত। এ বার সেই অসুবিধা নেই। দোকান করছি। তবে খোলাখুলি বলি, আমি দিদির সমর্থক। দুপুরে আমার ভাই দোকান করবে। আমি হাঁটতে হাঁটতে বিড়লা তারামণ্ডলের দিকে চলে যাব দুপুরবেলা। দিদির মিটিং আছে তো।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *