নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার অর্থাৎ আজ সকালে তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্রের বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-আধিকারিকরা। সূত্রের খবর, ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে তাঁর বাড়িতে হানা দিয়েছে CBI। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর বাড়ি ঘিরে রেখেছেন। এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তাঁর লোকসভার মেইল আইডি ও পাসওয়ার্ড বিদেশ থেকে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ। তার ভিত্তিতে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়াকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরে রত্নাবলী আবাসনে থাকেন মহুয়া মৈত্র। শনিবার সকালে ওই আবাসনের ৯ তলার ফ্ল্যাটে পৌঁছন CBI আধিকারিকরা। ওই ফ্ল্যাটেই থাকেন মহুয়া মৈত্রের বাবা দ্বীপেন্দ্রলাল মৈত্র।
Related Posts
ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতাকে, বার্তা কল্যাণের
ð নিজস্ব সংবাদদাতা, Todays Story: উপনির্বাচনে ছয় আসনেই জয়। পিছোচ্ছে কংগ্রেস, ব্যর্থতা স্বীকার করে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা…
পশ্চিমবঙ্গে SIR নিয়ে স্পেশাল রোল অবজারভার নিয়োগ কমিশনের
ð নিজস্ব সংবাদদাতা, Todays Story: SIR নিয়ে স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। আইএএস (রিটায়ার্ড) সুব্রত গুপ্ত পশ্চিমবঙ্গের স্পেশাল…
দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে মুর্শিদাবাদে NIA
ð নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে মুর্শিদাবাদে এসে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী দল এনআইএ। জানা গিয়েছে, বুধবার সকাল…

