জগন্নাথধাম পুরীতে প্রবল বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোর থেকে প্রবল বৃষ্টি হচ্ছে পুরীতে। তবে শুধু শনিবার নয়, রবিবারও আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জারি হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির মধ্যেও ভক্তদের আনাগোনা চলছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসনও।