ক্রীড়া দিবসে তরুণ প্রজন্মকে ‘খেলো ইন্ডিয়া’র বিশেষ বার্তা দেবেন মোদি, থাকবেন বাইচুং-সাইনারাও!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইআইটি, আইআইএম, এনআইটি, এইমস এবং শীর্ষস্থানীয় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো থাকবে। কর্মসূচিগুলিতে কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, সাংসদ ও বিভিন্ন রাজ্যের বিধায়করা উপস্থিত থাকবেন। এর সঙ্গে দীপা কর্মকার, সাইনা নেহওয়াল, গগন নারাং, শ্রীজেশ, মেরি কম, বাইচুং ভুটিয়া, মীরাবাই চানু, পিটি ঊষার মতো ক্রীড়াবিদরা থাকবেন। সেখানে তাঁরা তরুণ অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁদের ক্রীড়াজীবন, অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরবেন।