রাতের অন্ধকারে নাবালিকার বিয়ের আয়োজন, গ্রেপ্তার পাঁচ


নিজস্ব সংবাদদাতা, Todays Story : রাতের অন্ধকারে চুপিসারে নাবালিকার বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে বিয়ের আসরে হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করল নওদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে পাত্র, তাঁর এক বন্ধু, নাবালিকার বাবা এবং দুই মৌলানাকে। শনিবার রাতে মুর্শিদাবাদের নওদা থানা এলাকার একটি গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। শনিবার রাতে বাড়িতেই তার বিয়ের আয়োজন করেছিলেন পরিবারের লোকজন। পাত্রের বাড়ি পাশের জেলা নদিয়ার একটি গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *