📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অন্ডালে একটি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সৃজনী অডিটোরিয়ামে তাঁর প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের বাড়িও যাবেন মুখ্যমন্ত্রী।
দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠকে ঢোকার মুখে গার্ড অফ অনার দেওয়া হল মুখ্যমন্ত্রীকে। ইসিএলের ধস, কল্পতরু উৎসব সহ একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা বৈঠকে। অন্ডাল থেকে ফেরার পথে ভিড়িঙ্গি কালীমন্দিরে পুজো দেবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বিকেলে নিউটাউনে কনভেনশন সেন্টারে শিক্ষা দফতরে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

