📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টারের ফল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ২০২৭ সালের ফলঘোষণা করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, এ বার পরীক্ষায় পাশের হার ৯২.৬২ শতাংশ। পরীক্ষার্থীরা শুক্রবার বিকেল ৩টে থেকে সংসদের ওয়েবসাইটে ( result.wb.gov.in) ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।
সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বার পরীক্ষায় মোট ৭ লক্ষ ১৮ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী যোগ দিয়েছিল। তাদের মধ্যে ৩ লক্ষ ১০ হাজার ৯৯৬ জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩ লক্ষ ৯৪ হাজার ৩২৫। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের হার ৪৪.০৯ শতাংশ এবং ছাত্রীর হার ৫৫.৯১ শতাংশ বলে জানানো হয়েছে। সামগ্রিক ভাবে এ বার পাশের হার ৯২.৬২ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৫৮ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯২.৬৮ শতাংশ।
বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ১৮ হাজার ৫৩৭ জন। বাণিজ্য বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ৬১২। কলা বিভাগে পরীক্ষা দিয়েছে ৫ লক্ষ ৪৩ হাজার ১৭২ জন। বিভাগভিত্তিক পাশের হারে বিজ্ঞান বিভাগে ৯৮ শতাংশ, কলা বিভাগে ৯১ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৯৮.১১ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।
জেলাভিত্তিক ফলের নিরিখে এগিয়ে রয়েছে নদিয়া। এই জেলায় পাশের হার ৯৫.৫৮ শতাংশ। দ্বিতীয় পূর্ব মেদিনীপুরের পাশের হার ৯৫.০৯ শতাংশ এবং তৃতীয় হাওড়ায় ৯৫.০৮ শতাংশ। কলকাতা রয়েছে অষ্টমে, পাশের হার ৯৩.৪৫ শতাংশ।
এ বার মোট ৭১টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল ১৫টি ভাষায়। বাংলা, ইংরেজি, হিন্দি এবং সাঁওতালি ভাষাতেও প্রশ্নপত্রের ব্যবস্থা ছিল। পরীক্ষা হয়েছিল এমএসকিউ পদ্ধতি।

