
নিজস্ব সংবাদদাতা, Todays Story :ছ’বছর পরে ফের পুরনো সঙ্গী বিজেপির সঙ্গে জোট বাঁধল শিরোমণি অকালি দল। একসঙ্গে হাতে হাত ধরে জোটবার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অকালি দল প্রধান সুখবীর সিংহ বাদল। করলেন যৌথ সাংবাদিক বৈঠক। পঞ্জাবের আসন্ন বিধানসভা ভোটে বিজেপি-অকালি জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন অকালি দলেরই কোনও নেতা, জানিয়ে দিলেন শাহ। তবে কে মুখ্যমন্ত্রী হবেন, তাঁর নাম ঘোষণা করেননি তিনি।

