
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মঙ্গলবার বাংলাদেশে ফেরার দিন নিয়ে ফের মুখ খুলেছেন শেখ হাসিনা। জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর নিজ দেশে ফিরতে চান তিনি। ঘটনাচক্রে, এর ঠিক আগেই ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় হাসিনা-বিরোধী আন্দোলন থেকে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের। আওয়ামী লীগের বিরুদ্ধে সুড় চড়ানোর পাশাপাশি ফের একবার তিনি স্পষ্ট করলেন নিজের ‘ভারত-বিরোধী’ অবস্থানও।

