
নিজস্ব সংবাদদাতা, Todays Story : জয় হিন্দ প্রেক্ষাগৃহে ভারতীয় জনতা পার্টির যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী। অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী-সমর্থকরা উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন। সাংগঠনিক ঐক্য ও সৌহার্দ্যের বার্তা নিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই আয়োজন।

