রাতেই কম্পন অনুভূত, ফের তীব্র ভূমিকম্প ; ছড়াল আতঙ্ক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জাপান মেটিওরলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, রবিবার ভোরে (স্থানীয় সময়) জাপানের শিজুওকা প্রিফেকচারে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১ টা ৪ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। প্রায় ৪০ কিলোমিটার গভীরে উৎপন্ন এই ভূমিকম্পটির তীব্রতা আইচি প্রিফেকচারের চিতা সিটিতে জাপানের ০-৭ মাত্রার ভূমিকম্প তীব্রতা স্কেলে ‘উচ্চ ৫’ পর্যায়ে ছিল। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাঞ্চলে, উত্তর অক্ষাংশ ৩৪.৯ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১৩৭.৭ ডিগ্রিতে। তবে, কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *