
নিজস্ব সংবাদদাতা, Todays Story : কালীপুজোর আগে খাবারের দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা। কালীপুজোর আগে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে একাধিক রেস্তোরাঁ ও খাবারের দোকানে অভিযান চালাল খাদ্য দপ্তর। মঙ্গলবার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার রঙ্গমঞ্চ এলাকায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিরিয়ানি ও ফাস্টফুডের দোকানগুলিতে হানা দেন খাদ্য দপ্তরের আধিকারিকেরা। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি দোকানে প্রয়োজনীয় লাইসেন্সের অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগ সামনে আসে। বেশ কিছু দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

