এনকাউন্টারে মৃত প্রহ্লাদের বুকে ও পায়ে গুলি


নিজস্ব সংবাদদাতা, Todays Story : এনকাউন্টারে নিহত প্রহ্লাদ দাসের বুকে ২টি এবং পায়ে ১টি গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। গোটা এলাকায় ত্রিস্তরীয় পুলিশের নিরাপত্তা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। হাসপাতালে এনকাউন্টারে মৃত অভিযুক্তের মা ও বাবা-সহ আত্মীয়রা রয়েছেন। তাঁদের ঘিরে রেখেছে পুলিশ। পুলিশের তরফে ভিডিওগ্রাফি করা হয়েছে। চিকিৎসকরা ছাড়াও উপস্থিত রয়েছেন ম্যাজিস্ট্রেট। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *