২০১৪ সালে শেষবার জন্মভূমিতে ফেরা, এপারের ক্যানভাসে রয়ে গেল যোগেনের ‘ডহরপাড়া’

নিজস্ব সংবাদদাতা, Todays Story : দীর্ঘ বিচ্ছেদের পরও নিজের জন্মভূমিতে ফেরার ইচ্ছা হারাননি। ২০১৪ সালের মার্চে শেষবার ডহরপাড়ায় যান। ঢাকা থেকে পদ্মা পেরিয়ে গ্রামে পৌঁছনোর সেই যাত্রায় তাঁর সঙ্গে ছিলেন কলকাতা ও ঢাকার কয়েক জন শিল্প-সংস্কৃতির ব্যক্তিত্ব। নদী, মাটি আর শৈশবের স্মৃতিতে ঘেরা গ্রামটি যেন তাঁর শিল্পীজীবনেরও এক স্থায়ী ঠিকানা। দেশভাগের এপার-ওপারের ব্যবধান পেরিয়ে ডহরপাড়া তাই বারবার ফিরে এসেছে তাঁর ছবিতে—নিঃশব্দে, নিজের মতো করে।

ডহরপাড়ার পথঘাটে ধুলোয় মেশা শৈশব, নদীতে খেলে বেরানো কল্পনা, জবা গাছের গল্প এক লহমায় শেষ হয়ে যাবে আজ। উঠোন, ঘরের দেওয়াল, ফলপুকুর থেকে যাবে যোগেনের ক্যানভাসে। শিল্পীর মৃত্যু হয় না, এই কাজের মধ্যে দিয়ে তিনিও থেকে যাবেন চির অমর হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *