জোড়া ভূমিকম্পে প্রশান্ত মহাসাগরের ভানাতু দ্বীপ

নিজস্ব সংবাদদাতা, Todays Story : জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভানাতু দ্বীপ। শনিবার সকালে এই জোড়া ভূমিকম্প অনুভূত হয়। জানা গিয়েছে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। দুই ভূমিকম্পের মধ্যে সময়ের পার্থক্য ছিল মাত্র ২৫ সেকেন্ড। দুই ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীর ছিল বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *