
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মাদক কারবার রুখতে বড় সাফল্য পেল রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত তাহেরপুর থানা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লক্ষাধিক টাকার মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করল পুলিশের বিশেষ রেড পার্টি। ধৃতের নাম মিঠুন জোয়ারদার। ধৃত তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লা পালপাড়া এলাকার বাসিন্দা।

