📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজস্থানের জয়পুরের গ্রামীণ এলাকায় শুক্রবার ভোর এক দুর্ঘটনায় চার পুণ্যার্থীর মৃত্যু। গুরুতর জখম দু’জন। পুলিশ জানিয়েছে, আগ্রার ছয় বাসিন্দা শিকার এলাকার খাটু শ্যামের মন্দিরে পুজো দিয়ে গাড়ি চেপে ফিরছিলেন। রায়সার এলাকায় মনোহরপুর-দৌসা জাতীয় সড়কে গাড়ির চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়ি রাস্তার ধারে ২০ ফুট গভীর নয়ানজুলিতে পড়ে গিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে। গাড়ির চার আরোহী দুর্ঘটনাস্থলেই মারা যান। জখম দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।
রাজস্থানে নয়ানজুলিতে পড়ল গাড়ি, মৃত ৪ পুণ্যার্থী

