📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ ও আগামীকাল বিজেপির রাজ্য নেতৃত্বর বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। নভেম্বরের শেষে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হতে পারে। তার আগে পুরভোটের প্রার্থী তালিকা ঠিক করতে ২ দিনের বৈঠক বিজেপির রাজ্য নেতৃত্বর। কলকাতা ও হাওড়া পুরসভার ক্ষেত্রে প্রার্থী তালিকা চূড়ান্ত করে এ মাসেই ঘোষণা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি পুরসভাগুলিতে ফেব্রুয়ারি মাসে ভোট হতে পারে।
আজ ও আগামীকাল বিজেপির রাজ্য নেতৃত্বর বৈঠক

