📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:দুর্গাপুজোর বাদ্যি বেজে গিয়েছে। এখন অপেক্ষা শুধু রাস্তায় মানুষের ঢল নামার। সকলের মনে এখন একটাই প্রশ্ন বৃষ্টি হবে না তো? এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই দুই বঙ্গেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়।
দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

