📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টিভিকের নেতৃত্বাধীন ওই জোটের নতুন নাম সেক্যুলার সোশাল জাস্টিস বিগট্রি অ্যালায়ান্সে। সংক্ষেপে এসএসজেভিএ। এই জোটে মূলত ছোট দল রয়েছে। বিজয়ের পাশে গুরুত্ব দেওয়া হয়েছে ভিসিকে প্রধান থল থিরুমাভালান, এমডিএমকে প্রধান ভাইকো, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ কে এম কাদের মহিউদ্দিনরা। বিজয়ের ওই জোটে কংগ্রেসও রয়েছে। বুধবার চেন্নাইয়ে বিজয়ের নেতৃত্বে ওই বৈঠকে ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রবীণ চক্রবর্তী এবং বিধানসভার দলনেতা টি কুথবার্ট। এদিন নাম ঠিক করার পাশাপাশি জোটের গঠন কাঠামো, কার্যপদ্ধতিও ঠিক হয়েছে।
ইন্ডিয়া’য় যোগ নয়? নতুন জোট গঠন করলেন বিজয়, নামেও রয়েছে চমক

