পুরনির্বাচনের আগেই রাজ্য কমিটি ঘোষণা বিজেপির, গুরুদায়িত্বে শুভেন্দু, পদে শিশিরও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:গত ২০২৫ সালে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেন শমীক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারের জায়গায় স্থলাভিষিক্ত হন তিনি। এরপর থেকেই কবে পূর্ণাঙ্গ রাজ্য কার্যকরী কমিটি ঘোষণা হবে তা নিয়ে জল্পনা চলছিল। এমনকী কার্যকরী কমিটিতে কারা জায়গা পাবেন, তেমন বেশ কয়েকটি নাম নিয়েও চলছিল চুলচেরা বিশ্লেষণ। রাজ্য সভাপতি ঘোষণার হওয়ার প্রায় ১৪ মাস পর গঠিত হল এই কমিটি। আজ, বুধবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশিত হয়। যেখানের প্রথমেই নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। তাঁকে ‘অধিকারী গড়’ হিসাবে পরিচিত তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। কাঁথির সাংগঠনিক জেলার দায়িত্বে রয়েছেন শিশির অধিকারী। নব্য প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, সাংসদ রাহুল সিনহা থেকে মন্ত্রী দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়ের মতো শীর্ষ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *