📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মন্দির (Naihati Baroma Temple) কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রতি সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার ভক্তদের বিনামূল্যে ভোগ বিতরণ করা হচ্ছে। তার জন্য কুপন সংগ্রহ করতে হবে। সেটি বিনামূল্যেই মিলবে। সকাল সাড়ে ১০টা মন্দির চত্বর থেকে ভোগের কুপন দেওয়া হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মিলবে কুপন। আগে আসলে আগে মিলবে, এই ভিত্তিতেই কুপন বিলি করা হবে বলে জানা গিয়েছে। প্রতিদিন আনুমানিক ৬০০-৭০০ জনকে ভোগ বিতরণ করা হবে। তা বসেও খেতে পারবেন ভক্তরা। নতুন মন্দির কমিটির মুখপাত্র, অনন্ত চট্টোপাধ্যায় বলেন, “২ সেপ্টেম্বর থেকে ভোগ বিতরণ শুরু হয়েছে। সপ্তাহের তিনদিন ভোগ দেওয়া হবে।”
নৈহাটির বড়মার মন্দিরে ফের শুরু ভোগ বিতরণ!

