বারে গিয়ে মদ্যপান চলবে না, দমন করুন ইচ্ছা’, শিক্ষকদের ‘আত্মনিয়ন্ত্রণের’ পাঠ বিজেপি বিধায়কের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এরপর বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র তেওয়ারি শিক্ষকদের আত্মনিয়ন্ত্রণের বিষয়টি বিশদে তুলে ধরেন। তিনি বলেন, “বাইরের সার্ভিলেন্স বা সরকারি নজরদারি দিয়ে শিক্ষকতা চলে না। সমাজ নিজেই শিক্ষকদের উপর এক অলিখিত শৃঙ্খলা চাপিয়ে দিয়েছে।” বারে গিয়ে মদ্যপানের একটি উদাহরণ টেনে তিনি স্পষ্ট জানান, সাধারণ মানুষের যে ছাড় রয়েছে, সমাজ তা শিক্ষকদের ক্ষেত্রে মেনে নেয় না। তাই শিক্ষক সমাজকে নিজেদের ইচ্ছাশক্তি দমন করে পেশাগত মর্যাদা বজায় রাখতে হবে। শিক্ষকদের উদ্দেশে তাঁর বক্তব্য, “আপনারা সাধারণ মানুষ বা ‘কমন ম্যান’ হয়ে যাবেন না, আপনারা ‘স্পেশাল’ থাকুন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *