দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশের জিডিপি বৃদ্ধির রিপোর্টে কারচুপির অভিযোগ তুলেছেন প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ। দাবি করেছেন কেন্দ্র আদতে ‘আর্থিক বৃদ্ধির হার’ বলে যা দেখাচ্ছে- তা বাস্তব নয়। জিডিপি হিসাবের ক্ষেত্রে গত আর্থিক বছর থেকে সরকার ভিত্তিবর্ষ পরিবর্তন করেছে। ভিত্তিবর্ষ পরিবর্তিত হওয়ায় হিসাবের হেরফের হয়েছে বলে প্রাক্তন অর্থসচিবের দাবি। এই ইস্যুতে শনিবার দিল্লিতে শ্রী রাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উদযাপনের মঞ্চে দাঁড়িয়ে মোদি বলেন, “যারা ভারতকে ‘ফ্র্যাজাইল ফাইভ’-এ ঠেলে দিয়েছিল, তারাই আজ এই পরিসংখ্যান হজম করতে পারছে না। পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব বাণিজ্যে অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনীতি যে স্থিতিশীল দেশের জিডিপি তা প্রমাণ করেছে।” ২০১৩ সালের অতীত তুলে ধরে মোদি বলেন, “তখন টাকার দর ভয়ংকরভাবে পড়েছিল, মুদ্রাস্ফীতি ছিল প্রায় ১০%, কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি, বেহাল আর্থিক নীতি ও দুর্নীতির অভিযোগে জর্জরিত ছিল দেশ। সেই সময় বিশ্ব ভারতকে ফ্র্যাজাইল ফাইভ বলত, আজ বিশ্ব দেখছে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *