📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে স্ত্রীকে নিয়ে কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। সচ্ছলতা তো এলই না বরং ওই শ্রমিক পরিবারে ঘনিয়ে এল চরম পরিণতি। কেরালায় কাজে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম মতিবুল ফকির। তিনি ডায়মন্ডহারবার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আদলদার পাড়ার বাসিন্দা ছিলেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কিন্তু দেহ ফেরাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। যদিও এই বিষয়ে কেরলের বেশ কয়েকজন সহৃদয় ব্যক্তি এগিয়ে এসেছেন। তাঁদের তৎপরতায় এবং প্রশাসনের সাহায্যে দেহ ফেরানোর চেষ্টা চলছে।
কেরলে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, দেহ ফেরাতে প্রশাসনের দ্বারস্থ পরিবার

