ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি, মৃত ৩

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যায় মিনিয়াপলিসে একটি বহুতলের সামনে আচমকা এলোপাথাড়ি গুলি চালায় এক বন্দুকবাজ। এরপরই সেখানে হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পুলিশ আধিকারিকদের থেকে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত। তাঁদের লক্ষ্য করেও এলোপাথাড়ি গুলি চালান তিনি। পালটা জবাব দেয় পুলিশ। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় বন্দুকবাজের। তবে তাঁর ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আহতের সংখ্যা অন্তত ৬। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *