পুজোর আগেই সারতে হবে প্রস্তুতি! শান্তিপূর্ণ পুরভোটে কত বাহিনী প্রয়োজন? জানতে চাইল কমিশন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বঙ্গে ফের ভোটের দামামা। পুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় হতে পারে ভোট। আর সেই প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ, বুধবার উচ্চপর্যায়ের একটি ভারচুয়াল বৈঠক হয়। রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তার সভাপতিত্বে এই বৈঠক হয়। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর আগেই নির্বাচনের সমস্ত প্রস্তুতি সেরে রাখতে হবে। শুধু তাই নয়, অবাধ ও শান্তিপূর্ণ পুর নির্বাচন করাতে কত সংখ্যক পুলিশ লাগবে তাও ছয় জেলাশাসকের কাছ থেকে জানতে চাইল রাজ্য নির্বাচন কমিশন। এদিন গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *