📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা বলেন, “আমি আমার নিজের দেশে ফিরতে চাই। আমি ফিরবই। ডিসেম্বরের মধ্যেই আমার ফিরে যাওয়ার ইচ্ছা। কারণ, বাংলাদেশের রাজনৈতিক সংকটকে অনির্দিষ্টকাল ধরে চলতে দেওয়া যাবে না। আমার দেশে ফেরা ক্ষমতার জন্য নয়। এটি জনগণের পাশে দাঁড়ানোর বিষয়। আমি কি সারা জীবন বিদেশে পড়ে থাকতে পারি? আমাকে আমার দেশে, আমার আপনজনদের কাছে ফিরে যেতেই হবে।” প্রত্যর্পণ বিতর্কে তিনি বলেন, “আমি আমার দেশের ফিরব। কিন্তু আমি বুঝতে পারছি না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কেন তাতে আপত্তি করছেন। ভারতে আমার কোনও কর্মসূচি নিয়ে বর্তমান সরকারের হইচই করা উচিত নয়, কারণ ব্রিটেনে নির্বাসিত থাকাকালীন তারেকের রাজনৈতিক সভা-সমাবেশ নিয়ে আমরা কখনই কোনও প্রশ্ন তুলিনি। আমার দেশে ফিরে আসার বিষয়টি যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের সঙ্গে গুলিয়ে ফেলা না হয়।”
‘দেশে আমি ফিরবই’, শপথ হাসিনার, অতীত মনে করিয়ে তারেককে তোপ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর

