আরও ঘনাল নিম্নচাপ! এগোচ্ছে উপকূলের দিকে, কখন কোথা দিয়ে স্থলভাগে প্রবেশ? ঝড়ের সতর্কতা দক্ষিণবঙ্গে, সঙ্গে বৃষ্টিও‌

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ রবিবার আরও উত্তরে এগিয়েছে। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ, দিঘা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ক্যানিং থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তা অবস্থান করছে। সোমবার সকালে আরও উত্তর-উত্তর পশ্চিমে সরতে সরতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। বিকেলের দিকে তা ওড়িশার উপকূল পেরিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *