📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার রাতে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট, বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল হয়েছে দিল্লি, সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন, সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তিনি দাবি জানিয়েছিলেন, যদি তাঁকে আশ্বস্ত করা হয় যে, সংসদে NEET প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনা হবে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে, দোষীদের শাস্তি দেওয়া হবে… তাহলে তিনি অনশন ভাঙতে রাজি। আর বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নরেন্দ্র মোদি আশ্বাস দিলেন, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এনিয়ে আলোচনা হবে।
আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির

